বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আলোচনা সভা-কেক কাটা ও বৃক্ষের চারা বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আলোচনা সভা-কেক কাটা ও বৃক্ষের চারা বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আলোচনা সভা-কেক কাটা ও বৃক্ষের চারা বিতরণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি. এম. মনিরুল ইসলাম মিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত সঙ্গীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, বিশিষ্ট পরিবেশ সংগঠক কাজী আব্দুস সবুর এবং বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আবুল হাশেম বলেন, “মাছরাঙা টেলিভিশনকে আমরা সবসময় নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে দেখেছি। ছোট থেকে বড় সব বয়সী মানুষের জন্য উপযোগী বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার মাধ্যমে চ্যানেলটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।”
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সাংবাদিক এম. রফিক, বণিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, জিল্লুর রহমান, এবিএম মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরার সকাল-এর নির্বাহী সম্পাদক আমিরুজ্জমান বাবু, ফারুক রহমান, ইব্রাহীম খলিলসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
 

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে সাতক্ষীরা প্রতিবন্ধী বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। 

আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি: