শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৩ চালককে জরিমানা, হর্ন জব্দ ও ধ্বংস

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৩ চালককে জরিমানা, হর্ন জব্দ ও ধ্বংস

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৩ চালককে জরিমানা, হর্ন জব্দ ও ধ্বংস

নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিনটি পরিবহনের চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি মামলা দায়ের করে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
 

নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অননুমোদিত ও মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরিতে পথচারী ও পরিবহন সংশ্লিষ্টদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন পরিবহনের গায়ে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
 

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, শব্দদূষণসহ পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। 


নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: