বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় নিরাপদ খাদ্য অভিযান

কসবায় নিরাপদ খাদ্য অভিযান

কসবায়  নিরাপদ খাদ্য অভিযান

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, ভেজাল ও অনিরাপদ খাদ্যসামগ্রী বিক্রি বন্ধ এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেল ৫টা থেকে উপজেলার বিভিন্ন বাজার ও খাদ্যপণ্য বিক্রির প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
 

অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভিন্ন  দোকানিকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাজারে বিভিন্ন খাদ্যসামগ্রীর মূল্য যাচাই করা হয় এবং সাধারণ ক্রেতাদের স্বার্থ বিবেচনায় কয়েকটি খাদ্যপণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করে দেওয়া হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কোনো ব্যবসায়ী যাতে খাদ্যসামগ্রী বিক্রি করতে না পারেন, সে বিষয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম। তিনি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে খাদ্যপণ্যের মান, মূল্যতালিকা, বিক্রয়মূল্যসহ সার্বিক বিষয় পরিদর্শন করেন।
 

অভিযান চলাকালে ব্যবসায়ীদের দোকানে সংরক্ষিত বিভিন্ন খাদ্যসামগ্রী পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাশাপাশি পণ্যের নির্ধারিত মূল্য, ক্রয়-বিক্রয়ের হিসাব এবং ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা হয়। অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে খাদ্যসামগ্রীর মূল্য যাতে অযৌক্তিকভাবে বাড়ানো না হয় এবং ভোক্তারা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্যপণ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
 

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, খাদ্যসামগ্রী বিক্রির ক্ষেত্রে ভোক্তাদের স্বাস্থ্য ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে কোনো পণ্য বিক্রি করা যাবে না। খাদ্যপণ্যের মান ও মূল্য নিয়ে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 

এ সময় তিনি ব্যবসায়ীদের দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, খাদ্যপণ্য সঠিকভাবে সংরক্ষণ এবং ভোক্তাদের সঙ্গে স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন।
উপজেলা প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তাদের মতে, বাজারে নিয়মিত নজরদারি থাকলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে নিরাপদ খাদ্যসামগ্রী কিনতে পারবেন। বিশেষ করে বিভিন্ন খাদ্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়ায় বাজারে পণ্যের মূল্য নিয়ে অনিয়ম কমবে বলেও আশা করছেন তারা। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম