শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় মসলা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় মসলা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় মসলা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়া শহরের গোদারপাড়া বাজার এলাকায় অবস্থিত এসএএস এগ্রো ফুডসের ‘বন্ধন মসলা’ কারখানায় অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। অভিযানকালে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া করে মসলা উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া, বিএসটিআইয়ের প্রয়োজনীয় মানসনদ ও মোড়কীকরণ সনদ গ্রহণ না করেই পণ্যের মোড়কে অনুমোদনের তথ্য ব্যবহার, ভোক্তাদের বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য সংযুক্ত করা এবং খাদ্য প্রস্তুতকারী কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম না মানার বিষয়টিও ধরা পড়ে।

এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি টিম।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদন, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং সরকারের প্রচলিত আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।

শাকিল রানা 
বগুড়া প্রতিনিধি।