মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুখে মেছতার দাগ থাকায় যে কথা শুনতে হয়েছিল অস্কারজয়ী অভিনেত্রীকে

মুখে মেছতার দাগ থাকায় যে কথা শুনতে হয়েছিল অস্কারজয়ী অভিনেত্রীকে

মুখে মেছতার দাগ থাকায় যে কথা শুনতে হয়েছিল অস্কারজয়ী অভিনেত্রীকে


হলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পীদের মধ্যে একজন জুলিয়ান মুর। চার দশকের ক্যারিয়ারে তিনি প্রমাণ করেছেন—অভিনয় মানেই মানবমনের নিখুঁত অন্বেষণ। নানা চরিত্রে সেই চিত্র ফুটে তুলেছেন। তবে এই অভিনেত্রীও নানান সময়ে বুলিংয়ের শিকার হয়েছেন। 

শৈশবটা ভালো কাটেনি অভিনেত্রী জুলিয়ান মুরের। স্কুলে বুলিংয়ের শিকার হতে হয়েছে। তবে এসব ঘটনাকে কখনোই গুরুত্ব দিতেন না। এমনকি এ ঘটনা এই অভিনেত্রীকে আরও সাহসী করে তুলেছিল।

বাবার চাকরিসূত্রে জুলিয়ানকে ৯ বার স্কুল পরিবর্তন করতে হয়। শৈশবে তার মুখে ছিল মেছতার দাগ। মূলত এটা নিয়েই তাকে বুলিংয়ের শিকার হতে হয়।

এ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমাকে স্কুলে ছেলেমেয়েরা “স্ট্রবেরি” (স্ট্রবেরির মতো ছোপ ছোপ দাগ আছে যার মুখে) বলে খ্যাপাত।’