মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারও নতুন বিতর্কের মুখে শ্রাবন্তী

আবারও নতুন বিতর্কের মুখে শ্রাবন্তী

আবারও নতুন বিতর্কের মুখে শ্রাবন্তী


টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। লম্বা সময় ধরে অভিনয়ের ক্যারিয়ার। তবে বারবার বিয়ে ভাঙার কারণে সামাজিক মাধ্যমে প্রায়ই ট্রলিংয়ের শিকার হন তিনি। তিনবার বিবাহবিচ্ছেদের পর তার দুই সাবেক স্বামী বর্তমানে নতুন করে সংসার শুরু করলেও অভিনেত্রী এখনো একাই রয়েছেন। তবু জীবনের সব চড়াই-উতরাই হাসিমুখে সামলে পেশাদার জগতে নিজেকে সক্রিয় রেখেছেন শ্রাবন্তী। 

কিন্তু অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে বিতর্ক যেন লেগেই আছে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নেটিজেনদের মাঝে নানা আলোচনা-সমালোচনা যেন থামছেই না। এবারও নতুন করে বিতর্কের জন্ম দিলেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বাথটাবে লাস্যময়ী ভঙ্গিমার একটি ছবি পোস্ট করে আবার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন শ্রাবন্তী।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা ছবিতে দেখা গেছে, সাবানের ফেনাভর্তি বাথটাবে। সোনালি রঙের বিকিনিতে আবৃত নায়িকার মুখে লেগে রয়েছে চেনা হাসি। চোখে আবেশের রেশ, যা তার ভক্ত-অনুরাগী মহলে মুগ্ধতা ছড়িয়েছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন—নিজেকে সিক্ত করতে থাকুন।