শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাটোর-নলডাঙ্গা মহাসড়কে ইটবোঝাই ট্রাক খাদে উল্টে আহত ২

নাটোর-নলডাঙ্গা মহাসড়কে ইটবোঝাই ট্রাক খাদে উল্টে আহত ২

নাটোর-নলডাঙ্গা মহাসড়কে ইটবোঝাই ট্রাক খাদে উল্টে আহত ২

নাটোর-নলডাঙ্গা মহাসড়কের নলডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বুড়ির ভাগ বিলপাড়া এলাকায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়েছে।

শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নাটোরগামী ইটবোঝাই ট্রাকটি মহাসড়কের পশ্চিম পাশে খাদে উল্টে যায়।

এই ঘটনায়  দুর্ঘটনায় ট্রাকের চালক মো. ইয়াসিন আলী (সাং- পণ্ডিতগ্রাম, ত্রিমোহনী, নাটোর সদর) এবং অজ্ঞাতনামা এক হেলপার আহত হন।

খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালক ও হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে দুজনই শঙ্কামুক্ত ও সুস্থ আছেন।
দুর্ঘটনাকবলিত ট্রাকটির নম্বর নাটোর ট-১১-০০০৪। ট্রাকটির মালিক মো. সাহাজুল ইসলাম এবং এটি এম আর (MRF) ইটভাটা প্রতিষ্ঠানের মালবাহী গাড়ি বলে জানা গেছে।
এ বিষয়ে  ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান দুর্ঘটনার পর এলাকায় যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা