মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিসিবি প্রাঙ্গণে আসিফ-ফারুকের বিরুদ্ধে বিক্ষোভ

বিসিবি প্রাঙ্গণে আসিফ-ফারুকের বিরুদ্ধে বিক্ষোভ

বিসিবি প্রাঙ্গণে আসিফ-ফারুকের বিরুদ্ধে বিক্ষোভ


আজ (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাঙ্গণে বিক্ষোভ করেছে শ’খানেক বিক্ষোভকারী। এসময় সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্লোগান দেন তারা। পরিচয় জানতে চাইলে নিজেদের স্থানীয় সাধারণ জনতা দাবি করেন তারা। কোনো ধরনের ব্যানার ছাড়াই বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। আসিফ মাহমুদের পদত্যাগের পর দিনই কেন এই মিছিল, এমন প্রশ্নে তাদের পক্ষ থেকে ছিল না কোনো সদুত্তর। তারা সদ্য সাবেক উপদেষ্ট আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের দাবি জানান।


ফারুক আহমেদের বিরুদ্ধে কেন স্লোগান দিচ্ছেন, ফারুক আহমেদের বিরুদ্ধে কেন ক্ষোভ, এমন প্রশ্ন করা হলে তারা দাবি করেন, বিসিবির এই ‘সিন্ডিকেটের মূল হোতা’ তিনি ও আসিফ। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলামকে নিয়ে তাদের আপাতত কোনো ক্ষোভ নেই বলে জানান বিক্ষোভকারীরা। যদি তার বিরুদ্ধেও এমন কিছু শোনা যায়, তখন তারা সরব হবেন বলে জানান।