শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ত্র ছাড়লেও রাজনীতি থেকে সরবে না হামাস

অস্ত্র ছাড়লেও রাজনীতি থেকে সরবে না হামাস

অস্ত্র ছাড়লেও রাজনীতি থেকে সরবে না হামাস

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ নেতা গাজি হামাদ বলেছেন, হামাস ফিলিস্তিনের রাজনৈতিক অঙ্গন থেকে সরে যাবে না। বরং সংগঠনটি ফিলিস্তিনের জাতীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হিসেবেই থাকবে।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই চুক্তি অত্যন্ত ব্যতিক্রমী, কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে সম্পন্ন হয়েছে।’

গাজি হামাদ আরও বলেন, হামাস ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের জাতীয় দায়িত্ব ও কর্তব্য পালন অব্যাহত রাখবে।

 তিনি জোর দিয়ে বলেন, ‘হামাস ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে সরে দাঁড়াবে না এবং ভবিষ্যতেও জাতীয় দায়িত্ব পালন করে যাবে।’

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণে একটি চুক্তি হয়েছে। চুক্তির অগ্রগতির সঙ্গে ধাপে ধাপে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে।

ট্রাম্প আরও বলেন, এই ‘ঐতিহাসিক অগ্রগতির’ পেছনে মিসর, কাতার ও তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার ভাষ্য অনুযায়ী, ধাপে ধাপে চুক্তি বাস্তবায়নের সময় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী গাজার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে।