মুক্তির মাত্র দুই দিনেই ভারতে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মাত্র ৪৮ ঘণ্টায় সিনেমাটির ভারতীয় নেট সংগ্রহ দাঁড়িয়েছে ১০৯.৯৫ কোটি রুপি, আর গ্রস সংগ্রহ পৌঁছে গেছে ১৩১.৪৭ কোটি রুপিতে।
প্রথম দিনে ৬০.৬০ কোটি রুপি নেট আয়ের পর দ্বিতীয় দিনে এসেছে আরও ৫০ কোটি রুপি। অর্থাৎ দ্বিতীয় দিনে কিছুটা কমলেও বক্স অফিসে সিনেমাটির ট্রেন্ড এখনও বেশ স্টেডি। মাত্র দুই দিনেই ১০০ কোটি পার করে এখন সামনে আরও বড় মাইলফলয়ের অপেক্ষা।
এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুরু থেকেই রীতিমতো রেকর্ড মুডে রয়েছে। শুধু প্রিভিউ থেকেই সিনেমাটির আয় হয়েছে ৭২ মিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের বক্স অফিসে সর্বকালের রেকর্ড। প্রিভিউসহ প্রথম দিনের আয় ১৭০ মিলিয়ন ডলার বা তারও বেশি হওয়ার পথে রয়েছে সিনেমাটি।
ভারত থেকে ১০০ কোটি পার, আর আমেরিকায় রেকর্ড ভাঙা ওপেনিং—দুই বাজার মিলিয়ে ‘ব্র্যান্ড নিউ ডে’ এখন একেবারে আলাদা লেভেলের বক্স অফিস দাপট দেখাচ্ছে। সামনে সিনেমাটি বিশ্বব্যাপী কতদূর যায়, সেটাই এখন দেখার বিষয়