শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

কসবা উপজেলা জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

কসবা উপজেলা জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

কসবা উপজেলা জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত


কসবা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে “মার্চ ফর কসবা” শীর্ষক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় কসবা পৌরসভার আড়াইবাড়ী মাদ্রাসা মাঠ থেকে বর্ণাঢ্য এ গণমিছিল শুরু হয়ে কসবা রেলওয়ে স্টেশনে এসে শেষ হয়।

গণমিছিলের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার। এতে কসবা উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দিয়ে গণমিছিলকে প্রাণবন্ত করে তোলেন।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন,
“কসবা–আখাউড়ায় কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।”

গণমিছিলে নানান ব্যানার–ফেস্টুন, স্লোগান এবং উপস্থিত জনসমাগমে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।