শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন যুগের অনন্য সাক্ষী

তিন যুগের অনন্য সাক্ষী

তিন যুগের অনন্য সাক্ষী

আজ থেকে তিন যুগ আগে মুক্তি পেয়েছিল প্রখ্যাত অভিনেত্রী শবনম অভিনীত সিনেমা ‘দিল’। এটি নির্মাণ করেছিলেন প্রয়াত পরিচালক আজিজুর রহমান। এ সিনেমায় শবনমের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন নাইম। নায়িকা ছিলেন শাবনাজ। ১৯৯২ সালের ২২ মে ‘দিল’ এটি মুক্তি পায়। মুক্তির পর সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য পায়। একইসঙ্গে জুটি হিসাবে দর্শকের কাছে নাইম-শাবনাজের দারুণ গ্রহণযোগ্যতাও তৈরি হয়। তবে শবনমের সঙ্গে এই একটি মাত্র সিনেমাতেই শাবনাজ অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। দীর্ঘদিন পর সম্প্রতি এ সিনেমা নিয়ে স্মৃতিচারণ করেন শাবনাজ। তিনি বলেন, ‘শ্রদ্ধেয় শবনম আপা আমাদের সিনেমার গর্ব। তার সঙ্গে একই সিনেমায় অভিনয় করে অনেক কিছু শিখেছি। প্রায় তিন যুগের সম্পর্কে অনেক স্নেহ ভালোবাসা পেয়েছি। তবে দুঃখের বিষয় হচ্ছে, এমন একজন গুণী অভিনেত্রীকে আম্মাজান’র পর আর কোনো সিনেমায় আমরা পাইনি। তার মেধাকে আরও কাজে লাগাতে পারলে হয়তো আমরা আরও ভালো ভালো কয়েকটি সিনেমা পেতাম। তারপরও তিনি এ দেশে যেসব সিনেমাতে অভিনয় করেছেন তা আজও দর্শকের মনে গেঁথে আছে। আপার কাছে আমরা ঋণী।’ শবনম বলেন, ‘শাবনাজ আমার ভীষণ স্নেহের। খুব লক্ষী একটি মেয়ে। তার বিনয়, আচরণ আমাকে ভীষণ মুগ্ধ করে। দোয়া করি শাবনাজ তার স্বামী ও দুই কন্যাকে নিয়ে খুব ভালো থাকুক।’ এদিকে কাজের ক্ষেত্রে শবনমকে এখন আর পর্দায় দেখা যায় না। সর্বশেষ ‘আম্মাজান’ সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। এরপর গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় আর কোনো সিনেমায় অভিনয় করা হয়নি তার। যদিও অভিনয়কে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি। তবে এখনকার শারীরিক যে অবস্থা তাতে আর ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে শাবনাজও এখন আর সিনেমায় অভিনয় করেন না।