শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নড়াইলে দ্বিবার্ষিক জেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

নড়াইলে দ্বিবার্ষিক জেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

নড়াইলে দ্বিবার্ষিক জেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

নড়াইলে দ্বিবার্ষিক জেলা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।১ আগস্ট ২০২৬ রোজ শনিবার বিকাল ৩ টায় নড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল শাখার আয়োজনে বিকালে শহরের অভিলাষ কমিউনিটি সেন্টারে নড়াইল জেলার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম।
সভাপতিত্বে করেন, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, নড়াইল জেলা মাওলানা মোহাম্মদ খাইরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ), ইসলামী আন্দোলন বাংলাদেশ ইঞ্জিনিয়ার মোঃ মারুফ শেখ।

এছাড়া  উক্ত সম্মেলনে  ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সকল দায়িত্বশীল ও সকল সহযোগী সংগঠনের ঊর্ধ্বতন ও দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য দেন  হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম (সহকারী মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ)
মাওলানা মোহাম্মদ খাইরুজ্জামান (সভাপতি নড়াইল জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ) ইঞ্জিনিয়ার মোঃ মারুফ শেখ (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ), ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

এ সময়ে হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম (সহকারী মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ) বলেন আমরা গতানুগতিক রাজনৈতিক কর্মকান্ডে বিশ্বাসী নই। আমরা পীর সাহেব চরমোনাই এর সৈনিক। আমাদের রাজনীতি হবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণ। বিগত বছরে ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের নিরাপত্তার অধিকার  ক্ষুন্ন করে ছিল।জুলাই আগস্টে এদেশের নিরীহ ছাত্র জনতার উপর হামলা চালিয়ে হত্যা করেছিল অনেক ছাত্র সাধারণ মানুষকে। দেশে এক ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে।

আমরা চাইনা নতুন কোন ফ্যাসিস্ট সরকারের জন্ম হোক। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে ক্ষমতার পালা বদল নয়, রাজনীতি হবে আদর্শিক। আমরা দেশের মানুষের পাশে থাকতে চাই।