রবিবার, আগস্ট ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পানছড়িতে বন্যাকবলিত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ

পানছড়িতে বন্যাকবলিত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ

পানছড়িতে বন্যাকবলিত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০টি অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিকেল ৪টায় পানছড়ি বাজার এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাজুকো ভুঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনালের সার্বিক ব্যবস্থাপনায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তাঁর পক্ষে ২৯৮ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার প্রতিনিধিরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে জরুরি খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী ও সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় পানছড়ির বিভিন্ন এলাকায় বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জরুরি প্রয়োজন মেটানোর লক্ষ্যে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। 

প্রতিবেদক: আজিজুর রহমান শাহীন