সত্যিকার অর্থের কিংবদন্তি তাদের অনেকের খোঁজখবরও আমরা রাখি না। কেমন আছেন তারা, কিইবা করছেন তারা। ঠিক তেমনি একজন সত্যিকারের জীবন্ত কিংবদন্তি ব্যক্তিত্ব অভিনেত্রী, নাট্যকার একুশে পদকপ্রাপ্ত জাহানারা আহমেদ।
আজ ৩ আগস্ট প্রবীন অভিনেত্রি, নাট্যকার ও একুশে পদকপ্রাপ্ত জাহানারা আহমেদের জন্মদিন। জন্মস্থান ফরিদপুরে। পড়াশোনা সেখানেই। পিতার নাম নূরুল হাই ফজলুল হক। মাতার নাম মালেকুন্নেসা খাতুন।
স্বামী হেমায়েত উদ্দিন আহমেদ। এই দম্পতির তিন পুত্র ইকরাম আহমেদ, ড. আকরাম আহমেদ ও ইমতিয়াজ আহমেদ।
জাহানারা আহমেদ সর্বশেষ বাংলাদেশ টেলিভিশনে ‘লকেট’ ধারাবাহিক নাটকটি রচনা করেন।
তাঁর অভিনীত দর্শকপ্রিয় আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘বাবনের মেয়ে’, ‘সংশপ্তক, ‘সকাল সন্ধ্যা’ ইত্যাদি।
বাংলাদেশ বেতারে বহু নাটক লিখেছেন তিনি। বিটিভিতে প্রচারিত আলোচিত খণ্ড নাটক ‘নেকলেস’, 'বন মল্লিকা’ যেমন দর্শকপ্রিয়তা পেয়েছিলো ঠিক তেমনি একই চ্যানেলে প্রচারিত 'ছোবল' ও 'লকেট' ধারাবাহিক নাটকও বেশ আলোচনায় এসেছিলো।
সালমান শাহ ও মৌসুমী অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় মৌসুমীর পিতামহীর চরিত্রে অভিনয় করেও দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
মধ্য আশির দশকে তাঁর অভিনীত ধারাবাহিক 'শুকতারা' নাটকে দারিদ্রের কষাঘাতে জর্জরিত থমকানো সংসারের পঙ্গু মুক্তিযোদ্ধার মায়ের স্মৃতি কখনও ভুলবার নয়।
ভালো নেই অভিনেত্রী, নাটক্যার একুশে পদকপ্রাপ্ত জাহানারা আহমেদ।
বর্তমানে বয়সের ভারে আর নানা পারিবারিক সংকটে জর্জরিত জাহানারা আহমেদ ভালো নেই। তাঁর ছোট ছেলে ইমতিয়াজ আহমেদ ক্যান্সারে আক্রান্ত ছিলেন, সিঙ্গাপুর ও পরে সিএমএইচে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন। বর্তমানে রাজধানীর সেন্ট্রাল রোডে মা জাহানারা আহমেদের সঙ্গে বাসাতেই আছেন।
আজকের দিনে আমাদের উচিত এই ধরনের গুণী মানুষের পাশে থাকা — সম্মান জানানো, খোঁজ রাখা, তাদের কাজকে উদযাপন করা।
জন্মদিনে রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সুস্থতার প্রার্থনা।
তোমরা যারা পড়লে, মনে রাখো — সত্যিকারের কিংবদন্তিরা নিঃশব্দে হারিয়ে যেতে চায় না, শুধু আমাদের স্মরণ আর ভালোবাসাটুকুই তাদের জীবনের প্রেরণা হয়ে উঠতে পারে।