সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অপরাধে দুইজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট ২০২৬) মাগুরা সদর উপজেলার দোয়ারপাড় ও পারলা গ্রামে পরিচালিত অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে মোঃ মেহেদী হাসান (২৫) ও মোঃ ফেলু বিশ্বাস (৫০) নামে দুইজনকে আটক করা হয়।
 

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান যশোর জেলার কোতোয়ালি থানার বারান্দিপাড়া কদমতলা এলাকার মোঃ ফজলুল হকের ছেলে। অপরদিকে ফেলু বিশ্বাস মাগুরা সদর উপজেলার পারলা গ্রামের মৃত বদরউদ্দিন বিশ্বাসের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন দুইটি মোবাইল কোর্ট মামলায় প্রসিকিউশন দাখিল করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেহেদী হাসানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং ফেলু বিশ্বাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: