রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ডাব আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিসেস সুমন্তি চাকমার পরিবারের পাশে ২৭ বিজিবি (মারিশ্যা জোন) ও উপজেলা প্রশাসন বাঘাইছড়ি
সোমবার (৩ আগস্ট) সকালে সাজেক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডাব আদাম পাড়ায় নিহত সুমন্তি চাকমার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোজখবর, আর্থিক সহযোগিতা সহ তার সন্তান প্রান্তি চাকমার জন্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
মারিশ্যা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান ভবিষ্যতেও সুমন্তি চাকমার পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এসময় সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি প্রতিনিধি।
