শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় ‘গ্রিন নওগাঁ, ক্লিন নওগাঁ’ কর্মসূচির উদ্বোধন

নওগাঁয় ‘গ্রিন নওগাঁ, ক্লিন নওগাঁ’ কর্মসূচির উদ্বোধন

নওগাঁয় ‘গ্রিন নওগাঁ, ক্লিন নওগাঁ’ কর্মসূচির উদ্বোধন

 নওগাঁ শহরকে সবুজ, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘গ্রিন নওগাঁ, ক্লিন নওগাঁ’ স্লোগানে সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মাতাজির মোড় হয়ে বরুণকান্দি-বদলগাছী সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় সড়কের পাশে সৌন্দর্যবর্ধক থাই চেরি ফুলের গাছের চারা রোপণ করা হয়। সংস্থাটির নির্বাহী পরিচালক ও বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলালের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিটি পরিচালিত হয়।

এ সময় সড়ক বিভাগ নওগাঁর উপ-বিভাগীয় প্রকৌশলী মোছা. সুলতানা খানম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, নওগাঁ বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান খান চৌধুরী আপেলসহ জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: