বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টেকনাফ অপহরণের শিকার ১২ বছরের শিশু, মুক্তিপণ দিয়ে ফিরিয়ে আনল পরিবার

টেকনাফ অপহরণের শিকার ১২ বছরের শিশু, মুক্তিপণ দিয়ে ফিরিয়ে আনল পরিবার

টেকনাফ অপহরণের শিকার ১২ বছরের শিশু, মুক্তিপণ দিয়ে ফিরিয়ে আনল পরিবার

কক্সবাজার টেকনাফে হোয়াইক্যংয়ে অপহরণের শিকার ১২ বছরের শিশুকে মুক্তিপণ দিয়ে ফিরিয়ে এনেছে পরিবার। অপহরণকারীরা পরিবারের কাছে প্রথমে ১ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে দীর্ঘ দরকষাকষির একপর্যায়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ হিসেবে একটি বিকাশ নম্বরে (০১৮৬৮-০৫৫০২২)পাঠানো হয়।
 
মুক্তিপণের টাকা পাওয়ার পর অপহরণকারীরা শিশুটিকে ছেড়ে দেয়। বর্তমানে সে পরিবারের কাছে রয়েছে বলে জানা গেছে।
 
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপহরণকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি টেকনাফে অপহরণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
 
ভুক্তভোগীর বড় ভাই মো. ইরফান উদ্দিন জানান, গত ৩ আগস্ট (সোমবার) দুপুর আনুমানিক ১টার দিকে তার ১২ বছর বয়সী ছোট ভাই মো. সাদেক নিখোঁজ হয়। পরে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে যোগাযোগ করে ইমো নাম্বার সেভ করতে বলে। পরবর্তী তারা ইমোতে অডিও রেকর্ড পাঠায়। তাকে অপহরণ করা হয়েছে বলে জানায় এবং মুক্তিপণ হিসেবে প্রথমে ১ লাখ ৪০ হাজার টাকা দাবি করে। দীর্ঘ দরকষাকষির একপর্যায়ে পরিবারের সদস্যরা বাধ্য হয়ে ৫০ হাজার টাকা একটি বিকাশ নম্বরে পাঠান। টাকা পাঠানোর কিছুক্ষণ পর অপহরণকারীরা শিশুটিকে ছেড়ে দেয়।
 
তিনি আরো জানা, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। 

মীর কাশেম আজাদ, কক্সবাজার প্রতিনিধি |