বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যে কোনো মূল্যে ইরানের সঙ্গে সমঝোতা চান ট্রাম্প

যে কোনো মূল্যে ইরানের সঙ্গে সমঝোতা চান ট্রাম্প

যে কোনো মূল্যে ইরানের সঙ্গে সমঝোতা চান ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইসরাইল।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টারা যেকোনো মূল্যে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চাইছেন বলে দাবি করেছেন ইসরাইল কর্মকর্তারা।  

একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার বরাতে ইসরাইল সংবাদমাধ্যম চ্যানেল ১২ এক প্রতিবেদনে এ তথ্য জানিযেছে। 

সংবাদমাধ্যমটি বলছে, ট্রাম্পের ইরান নীতিকে ঘিরে তেল আবিবে অনিশ্চয়তা বাড়ছে। 

ইসরাইলি ওই কর্মকর্তা বলেন, ট্রাম্পের অধীনে শান্তি ও যুদ্ধের মধ্যে পার্থক্য হলো কিবোর্ডে T, R এবং U অক্ষরের দূরত্বের মতোই ছোট।’ এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, যুক্তরাষ্ট্রের নীতি খুব দ্রুত পরিবর্তিত হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে ওয়াশিংটন ইসরাইলকে সরাসরি বিস্তারিত জানাচ্ছে না। ফলে ইসরাইলি কর্তৃপক্ষ বেশিরভাগ তথ্য পরোক্ষ মাধ্যম থেকে পাচ্ছে। 

চ্যানেল ১২ আরও জানায়, ইসরাইলি কর্মকর্তারা ব্যক্তিগত আলোচনায় যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়ে ঠাট্টা করেছেন। তাদের মতে, সম্ভাব্য কোনো চুক্তি হলে হরমুজ প্রণালিতে চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আগের সমঝোতা পুনরায় চালুর পথ তৈরি হতে পারে।