সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলারের দাম অপরিবর্তিত রয়েছে। তবে কিছুটা বেড়েছে অন্যান্য বিদেশি মুদ্রার দাম।
এনসিসি ব্যাংকের তথ্যমতে বুধবার মার্কিন ডলার সর্বোচ্চ লেনদেন হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সায়। সর্বনিম্ন ছিল ১২২ টাকা ৭০ পয়সা। এদিকে বৃহস্পতিবার পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ ১৬৫ টাকা ৭২ পয়সায়। সর্বনিম্ন দর ছিলো বুধবার ১৬৪ টাকা ২ পয়সায়।
বৃহস্পতিবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে ১৪৪ টাকা ৯২ পয়সা দরে। সর্বনিম্ন দর ছিলো বৃহস্পতিবার ১৪৪ টাকা ০৯ পয়সা। তবে পরিবর্তন ছিল অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়মূল্যে। রোববার সর্বোচ্চ দর ছিল ৮১ টাকা ৫১ পয়সা। ৮০ টাকা ৭৬ পয়সা সর্বনিম্ন ছিল মুদ্রাটি। আর সপ্তাহজুড়েই ২৯ টাকার মধ্যেই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে।
প্রায় অপরিবর্তিত ছিল সিঙ্গাপুর ডলারের দর। বৃস্পতিবার সর্বোচ্চ ৯৫ টাকা ৩৪ পয়সায় হাতবদল হয় মুদ্রাটি। মঙ্গলবার সর্বনিম্ন দর ছিলো ৯৫ টাকা ৩৪ পয়সা ।
পরিবর্তন আসেনি সৌদি রিয়ালের দরে। সর্ব্বোচ্চ ৩২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে মুদ্রাটি। কানাডিয়ান ডলার বৃহস্পতিবার সর্বোচ্চ লেনদেন হয় ৮৮ টাকা ৮৪ পয়সা দরে। সর্বনিম্ন দর ছিলো বুধবার ৮৭ টাকা ৮৭ পয়সা। অপরদিকে, ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ ১ টাকা ৩৬ পয়সা।
