শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অসুস্থ মিঠুন চক্রবর্তী

ENTERTV


অসুস্থ মিঠুন চক্রবর্তী

অসুস্থ মিঠুন চক্রবর্তী। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে তাঁর। শুক্রবার সকালে অভিনেতাকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা। এদিন চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। খোঁজ নেন মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার।

বেশ কয়েকবছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তা নিয়ে বিতর্কও হয়েছে প্রবল। তবে বয়সের তোয়াক্কা না করেই ছাব্বিশের নির্বাচনেও বিজেপির হয়ে চুটিয়ে প্রচার করেছেন তিনি। একাধিক এলাকায় রোড শো করেছেন। মাঝ পথে অসুস্থ হয়েও পড়েছেন। তবে তাতেও দমে যাননি। পরিবর্তনের লক্ষ্যে ছুটে বেরিয়েছেন।  


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিউটাউনে বর্ষীয়ান অভিনেতার বাড়িতে গিয়ে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী। মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি জানতে পেরেই এদিন তাঁর কাছে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে যান শুভেন্দু। মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। তাঁর শরীরের খোঁজখবর নেন। এরপর চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, ‘মহাগুরু’র হাতে অস্ত্রোপচার হয়েছে। তবে আপাতত তিনি সুস্থ রয়েছেন। দু-একদিনের মধ্যেই ছাড়া হতে পারে তাঁকে।