শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপে বাংলাদেশ ফোরামের উদ্যোগে ঐতিহাসিক ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মালদ্বীপে বাংলাদেশ ফোরামের উদ্যোগে ঐতিহাসিক ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মালদ্বীপে বাংলাদেশ ফোরামের উদ্যোগে ঐতিহাসিক ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ‘বাংলাদেশ ফোরাম মালদ্বীপ’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মোঃ জাহিদুল ইসলাম।
 

বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডাঃ এইচ এম সোহেলসহ কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি, আন্দোলনে শহীদদের অসামান্য আত্মত্যাগ এবং আহতদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁরা একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
 

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা এবং শহীদ ও আহতদের প্রতি সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব। তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানানো হয়।
অনুষ্ঠানের শেষপর্বে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাটি সফল ও সার্থক করতে যারা সার্বিক সহযোগিতা, সময় ও শ্রম দিয়েছেন, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের পক্ষ থেকে তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়। 


মোঃ আল আমিন | মালদ্বীপ প্রতিনিধি