শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হোসেনপুরে বিভিন্ন ইউনিয়নে তাল গাছের চারা রোপণ

হোসেনপুরে বিভিন্ন ইউনিয়নে তাল গাছের চারা রোপণ

হোসেনপুরে বিভিন্ন ইউনিয়নে তাল গাছের চারা রোপণ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে তাল গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং গ্রামীণ সড়কের সৌন্দর্য ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, রাস্তার পাশে ও উপযুক্ত স্থানে পর্যায়ক্রমে তাল গাছের চারা রোপণ করা হবে।
 

কর্মসূচিতে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী নাহিদ ইভা। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে তাল গাছের চারা রোপণ কার্যক্রমে অংশ নেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া এ কর্মসূচিকে পরিবেশ সুরক্ষা ও সবুজ হোসেনপুর গড়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাল গাছ দীর্ঘমেয়াদি ও পরিবেশবান্ধব বৃক্ষ হওয়ায় এর মাধ্যমে একদিকে যেমন সবুজায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায়ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
 

উপজেলা প্রশাসন, হোসেনপুর, কিশোরগঞ্জ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। 

বদরুজ্জামান ভূইয়া
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: