শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে সাংবাদিকের উপর হামলা।

গাজীপুরে সাংবাদিকের উপর হামলা।

গাজীপুরে সাংবাদিকের উপর হামলা।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় চার সাংবাদিকের ওপর হামলা, মারধর, টাকা ও ক্যামেরাসহ মূল্যবান সামগ্রী ছিনতাই এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ জসিম উদ্দিন খান নামে এক সাংবাদিক কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক ৩টার দিকে সাংবাদিক মোঃ জসিম উদ্দিন খানসহ মোঃ সাহ আলম, মোঃ তরিকুল ইসলাম সাগর ও মোঃ সোহেল রানা তিনটি মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তারা মৌচাকের আল আকসা মসজিদের কাছে পৌঁছালে মোঃ সুলতান (৩০) নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন তাদের পথরোধ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, এ সময় হামলাকারীরা তাদের এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে তারা জসিমের  কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা এবং একটি Panasonic SD ক্যামেরা (মডেল NX100), যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা, নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় সাংবাদিক সোহেল রানার গলায় থাকা আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া একটি Realme স্মার্টফোন, যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা, ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা সাংবাদিকদের ভবিষ্যতে বিষয়টি নিয়ে কোনো কথা বললে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দেয়। এতে তারা নিজেদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে অভিযোগকারী জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে মোঃ জসিম উদ্দিন খান কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

মোঃ জসিম উদ্দিন খানসহ চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।