শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আশ্বাস

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আশ্বাস

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আশ্বাস

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবীর, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ আহমেদ, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি অ্যাডভোকেট 

আহমেদ হোসেন, মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহশীন ফকির, আদর্শ কলেজের অধ্যক্ষ কাজিয়ার রহমান, এনএসআইয়ের পরিচালক, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সভাপতি মোস্তফা এবং জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাইদ আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যরা।
 

সভায় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, মাগুরা জেলাকে মানুষের বসবাসের উপযোগী রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
সভায় মাদক, সামাজিক বিরোধ ও দাঙ্গা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং তাদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। শিক্ষকদের নীতি-নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপরও গুরুত্ব দেন বক্তারা।
 

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সবসময় তৎপর রয়েছে। তিনি বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ পুলিশের সাম্প্রতিক বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক শান্তি বজায় রাখা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: