শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালী জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা: সভাপতি আল ইমরান রুবেল, সাধারণ সম্পাদক শাকিল আল মামুন

পটুয়াখালী জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা: সভাপতি আল ইমরান রুবেল, সাধারণ সম্পাদক শাকিল আল মামুন

পটুয়াখালী জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা: সভাপতি আল ইমরান রুবেল, সাধারণ সম্পাদক শাকিল আল মামুন

পটুয়াখালী জেলা প্রতিনিধি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আল ইমরান রুবেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শাকিল আল মামুন।
রবিবার (৯ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে পটুয়াখালী জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
 

নবগঠিত কমিটিতে সভাপতি আল ইমরান রুবেল ও সাধারণ সম্পাদক শাকিল আল মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কমিটির অন্যান্য পদ পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
নবনির্বাচিত সভাপতি আল ইমরান রুবেল ও সাধারণ সম্পাদক শাকিল আল মামুন বলেন, সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পটুয়াখালীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
 

তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, প্রশিক্ষণ, অধিকার আদায় এবং তৃণমূল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বিটিএসএফ পটুয়াখালী জেলা শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।#

পটুয়াখালী জেলা প্রতিনিধি