শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রুহানি জাহান আফসানাকে অভিনন্দন

রুহানি জাহান আফসানাকে অভিনন্দন

রুহানি জাহান আফসানাকে  অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি শিক্ষার্থী রুহানি জাহান আফসানা সাবেরা সুবাহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে  সাম্প্রতিক এসএসসি  পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মুখ উজ্জ্বল করেছে।

তার পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এবং মাতা বিনা ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার সাবেরা সোবাহান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

শিক্ষিত ও আদর্শবান পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা এই মেধাবী শিক্ষার্থীর এমন সাফল্যে পরিবারে আনন্দের বন্যা বইছে।

এদিকে, কৃতি শিক্ষার্থীটি এন্টার টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহ মোহাম্মদ ফোরকানুল ইসলামের ভাগ্নি। তার এই অসাধারণ সাফল্যে আত্মীয়-স্বজন,

শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সকলের প্রত্যাশা, ভবিষ্যতেও সে তার মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম