রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ের পাসের হার মাত্র ৩৩.৭৩%

শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ের পাসের হার মাত্র ৩৩.৭৩%

শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ের পাসের হার মাত্র ৩৩.৭৩%

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ১৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৭ জন

ফলে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩৩.৭৩ শতাংশ
এ ফলাফল স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী এবং সচেতন মহলের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফল শুধু শিক্ষার্থীদের ব্যর্থতা নয়, বরং সামগ্রিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নতুন করে মূল্যায়নের দাবি রাখে

শিক্ষাবিদদের মতে, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শ্রেণিকক্ষে উপস্থিতি, অভিভাবকদের পর্যবেক্ষণ এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার সমন্বয় ছাড়া কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব নয়। ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

স্থানীয়রা আশা করছেন, এই ফলাফল থেকে শিক্ষা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং আগামী বছরগুলোতে বিদ্যালয়টি আরও ভালো ফলাফল অর্জন করে কসবার শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। 


শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।