শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কৃষকলীগ নেতা গ্রেফতার

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কৃষকলীগ নেতা গ্রেফতার

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে কৃষকলীগ নেতা গ্রেফতার

রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে লংগদু থানার পলাতক আসামি ও উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন চৌধুরীকে (৬৫) গ্রেফতার করা হয়েছে।সোমবার ১১ আগস্ট রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হারুন চৌধুরী লংগদু থানার মামলা নং- ০৪, তারিখ ১৬/০২/২০২৫ খ্রিঃ এর পলাতক আসামি। মামলাটি দণ্ডবিধি ১৮৬০ এর ধারায় দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।মোঃ হারুন চৌধুরী লংগদু উপজেলার ০৬নং মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক, ০২নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মৃত রহিম দাদ চৌধুরী এবং মাতা মৃত মোহছেনা খাতুন। তিনি বর্তমানে লংগদু উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক 

হিসেবে দায়িত্ব পালন করছিলেন।কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ। 

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম,