শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হঠাৎ মিশা সওদাগরের বাসায় নব্বই দশকের তিন নায়ক

হঠাৎ মিশা সওদাগরের বাসায় নব্বই দশকের তিন নায়ক

হঠাৎ মিশা সওদাগরের বাসায় নব্বই দশকের তিন নায়ক


নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয়তা পাওয়া তারকাদের বন্ধুত্বের গল্প এখনো দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সময়ের সঙ্গে ব্যস্ততা ও জীবনের নানা বাস্তবতায় অনেকেই ছড়িয়ে পড়েছেন ভিন্ন ভিন্ন জায়গায়। তবে সুযোগ পেলেই পুরোনো বন্ধুত্বের টানে একসঙ্গে হন তারা।

এবার তেমনই এক আড্ডার গল্প শেয়ার করেছেন চিত্রনায়ক ওমর সানি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নব্বইয়ের দশকের সহকর্মী ও বন্ধু অমিত হাসান, আমিন খান ও মিশা সওদাগরকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তিনি।

ওমর সানি লিখেছেন, ‘আমাদের বন্ধু অমিত হাসান প্রবাস জীবন করছেন আপাতত। আমি আর আমিন খান বাংলাদেশে পড়ে আছি। আর বন্ধু মিশা সওদাগর আসা-যাওয়ার মধ্যেই সময় কেটে যায় প্লেনের মধ্যে, অনেক জ্বালা।’

বন্ধু অমিত হাসান দেশে আসার পর মিশা সওদাগর তাদের নিজের বাসায় দাওয়াত দেন বলেও জানান ওমর সানি। সেই দাওয়াতকে ঘিরেই পুরোনো দিনের বন্ধুদের আবার একসঙ্গে হওয়ার সুযোগ তৈরি হয়।

ওমর সানির ভাষায়, ‘অমিত আসার পর মিশা সওদাগর আমাদের দাওয়াত দিল তার বাসায়। আর হয়ে গেলাম ৯০ দশকের ভালোবাসার ইতিহাস।’মিশা সওদাগরও চার বন্ধুর একটি ছবি পোস্ট করে জানিয়েছেন প্রবাস থেকে দেশে ফেরা অমিত হাসানের সম্মানে হঠাৎ তার এই আয়োজন। তিনি ছবির ক্যাপশনে লেখেন, ‌‘অনেকদিন পর চার বন্ধু একসঙ্গে আমার বাসায়। ছোট্ট একটা আয়োজন অমিতের সম্মানে।’

নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ ছিলেন ওমর সানি, অমিত হাসান, আমিন খান ও মিশা সওদাগর। চলচ্চিত্রে তারা ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। সময়ের পরিক্রমায় ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে পরিবর্তন এলেও তাদের বন্ধুত্বের সম্পর্ক এখনো অটুট রয়েছে।