শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় আন্তর্জাতিক যুব দিবস পালিত

ভালুকায় আন্তর্জাতিক যুব দিবস পালিত

ভালুকায় আন্তর্জাতিক যুব দিবস পালিত

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে 
যুবকদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণ করেন। 
এ সময় উপজেলা নির্বাহী কর্কর্তা 
বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বকে কাজে লাগিয়ে একটি সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন 
বলেন, পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে এবং নিয়মিতভাবে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে হবে।
পরিবেশ সুরক্ষা ও যুবসমাজের অংশগ্রহণের বার্তা দিয়ে ভালুকায় পালিত হলো আন্তর্জাতিক যুব দিবস। 

আশিকুর রহমান শ্রাবন