শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লন্ডন যাওয়ার আগে পাগলা মসজিদে দান করলেন ইলিয়াস কাঞ্চন

লন্ডন যাওয়ার আগে পাগলা মসজিদে দান করলেন ইলিয়াস কাঞ্চন

লন্ডন যাওয়ার আগে পাগলা মসজিদে দান করলেন ইলিয়াস কাঞ্চন

শুটিং সেটে হঠাৎ বি-প-ত্তি-তে পড়েন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। শুটিংয়ের সময় আচমকাই তার নাকের নথ খুলে মুখের ভেতর ঢুকে যায়।

বিষয়টি বুঝে ওঠার আগেই নথটি গিলে ফেলেন অভিনেত্রী। এতে মুহূর্তের মধ্যেই সেটে উ-দ্বে-গ তৈরি হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন শেহনাজ। ভিডিওতে দেখা যায়, দৌড়ে একটি শট দিতে যাওয়ার সময় হঠাৎ তার নাকের নথ খুলে মুখের ভেতর চলে যায়। এরপর তাকে অস্বস্তিতে ভুগতে দেখা যায়।

পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত শেহনাজের কাছে ছুটে আসেন তার সহ-অভিনেতা সৌরভ সচদেবা।

সেটে থাকা অন্য সদস্যরাও তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। সৌরভকে শেহনাজের পিঠে চাপড় দিতে দেখা যায়, যাতে গলায় আটকে থাকা নথটি বেরিয়ে আসে।

হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় ভ-য় পেয়ে যান শেহনাজ। একইসঙ্গে শরীরেও অস্বস্তি অনুভব করছিলেন তিনি। এমন পরিস্থিতিতেও শুটিং বন্ধ করেননি অভিনেত্রী। কষ্ট ও অস্বস্তি সামলে কাজ চালিয়ে যান তিনি।

ভিডিওটি প্রকাশের পর শেহনাজের পেশাদারিত্বের প্রশংসা করেন তার অনুরাগীরা। অনেকেই কাজের প্রতি তার নিষ্ঠার প্রশংসা করেছেন। তবে কেউ কেউ এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়ায় উ-দ্বে-গ প্রকাশ করেছেন। তাদের মতে, কাজের চেয়ে নিজের নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।

শেহনাজ গিলকে সর্বশেষ দেখা গেছে ‘ইশকনামা’ ছবিতে। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি। বর্তমানে ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।