সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দৈনিক ঘোষণার ৩২ বছর পূর্তি

দৈনিক ঘোষণার ৩২ বছর পূর্তি

দৈনিক ঘোষণার ৩২ বছর পূর্তি

রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক ‘দৈনিক ঘোষণা’ পত্রিকার ৩২ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী আয়োজনে ছিল প্রতিনিধি সম্মেলন, প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মো. শহিদুর রহমান টেপা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকাটির প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম।

দিনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে সভাপতিত্ব করেন দৈনিক ঘোষণার প্রধান সম্পাদক নাজনীন সুলতানা। অনুষ্ঠানে পত্রিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক ঘোষণার বিশেষ প্রতিবেদক মো. মঞ্জুর হোসেন ঈসা এবং সহ-সম্পাদক (বিনোদন) রাজু আহমেদ সুজন।

৩২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে পত্রিকার দীর্ঘ পথচলা, সাংবাদিকতার বিভিন্ন দিক এবং প্রতিনিধিদের পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, দীর্ঘ ৩২ বছরের পথচলায় পাঠক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা দৈনিক ঘোষণাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল ৯টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজন রাত ৯টা পর্যন্ত চলে।