শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিবালয়ে ৩ লাখ ৭০ হাজার নকল সন্দেহে সিগারেট জব্দ, কারখানা সিলগালা।

শিবালয়ে ৩ লাখ ৭০ হাজার নকল সন্দেহে সিগারেট জব্দ, কারখানা সিলগালা।

শিবালয়ে ৩ লাখ ৭০ হাজার নকল সন্দেহে সিগারেট জব্দ, কারখানা সিলগালা।

মুহাম্মদ সুজন মোল্লা 
মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের শিবালয়ে নকল সন্দেহে ব্যান্ডরোলযুক্ত ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, মানিকগঞ্জ বিভাগের যৌথ অভিযানকারী দল। এ ঘটনায় ‘মেসার্স বিউটি টোবাকো কোম্পানি’ নামের একটি সিগারেট কারখানা সিলগালা করেছে কাস্টমস ও ভ্যাট কর্তৃপক্ষ।
বুধবার (১২ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মানবেন্দ্র বালো।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানাধীন ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। জেলা ডিবি ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, মানিকগঞ্জ বিভাগের কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান চালান। এতে নেতৃত্ব দেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, মানিকগঞ্জ বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা (শিবালয় সার্কেল) মো. আলমগীর মনসুর।
অভিযানকারী দল জানায়, নিবন্ধিত পণ্যের আড়ালে অননুমোদিত পণ্য প্রস্তুত করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে নকল ব্যান্ডরোলের উপস্থিতি শনাক্ত করা হয়।
পরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট মানিকগঞ্জ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে কারখানা থেকে ৩৭ কার্টুন নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়। প্রতি কার্টুনে ১০ হাজার শলাকা হিসেবে মোট ৩ লাখ ৭০ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়েছে।
ডিবির পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, নকল ব্যান্ডরোল ব্যবহার করে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ‘মেসার্স বিউটি টোবাকো কোম্পানি’ কারখানাটি সিলগালা করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।