মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকুন্দিয়ায় আগুনে পুড়ে ছাই ‘মিজান স্টোর’, ক্ষতি ৩০ লাখ টাকা।

পাকুন্দিয়ায় আগুনে পুড়ে ছাই ‘মিজান স্টোর’, ক্ষতি ৩০ লাখ টাকা।

পাকুন্দিয়ায় আগুনে পুড়ে ছাই ‘মিজান স্টোর’, ক্ষতি ৩০ লাখ টাকা।

​মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া থেকে ।
​কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের এগারসিন্দুর আলোস্টোর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গত ১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার রাত আনুমানিক ১২:৪৫ মিনিটে ‘মো: মিজান স্টোর’ নামক দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
​দোকানের মালিক মো: মিজান ও তার ভাই জসিম জানান, আগুনের খবর পেয়ে তারা দ্রুত দোকানে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো দোকান গ্রাস করে ফেলেছিল। নিঃস্ব ও অসহায় হয়ে চোখের সামনে সব কিছু পুড়ে ছাই হতে দেখা ছাড়া তাদের আর কিছু করার ছিল না। মিজান আক্ষেপ করে বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেয়ার প্রায় এক ঘণ্টা পর তারা ঘটনাস্থলে পৌঁছায়। যদি তারা আর একটু আগে আসত, তবে হয়তো কিছু মালামাল রক্ষা করা সম্ভব হতো।
​ক্ষয়ক্ষতির বিবরণ দিতে গিয়ে তারা জানান, দোকানে থাকা নগদ টাকা, বিকাশ ও রকেটের ব্যালেন্স, মালামাল এবং দোকানের স্থাপনা সহ সব মিলিয়ে আনুমানিক ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দোকানের একটি টাকার মালও রক্ষা করা সম্ভব হয়নি বলে তারা নিশ্চিত করেছেন।
​এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় বাজার ব্যবসায়ী, চন্ডীপাশা ইউনিয়ন ও সুখিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দোকান মালিক মো: মিজান কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এবং গণমানুষের নেতা জনাব অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন এমপি মহোদয়কে বিষয়টি অবহিত করেছেন বলে জানিয়েছেন।
​দোকানটি পুড়ে ছাই হয়ে যাওয়ার দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরাও হতবাক এবং মর্মাহত। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেয়া ছাড়া আর কিছুই করতে পারেননি। দ্রুত ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।