সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।  সকাল ১১:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায়  সভাপতিত্ব করেন  মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ।

এ সময় সার্বিক কল্যাণের লক্ষ্যে সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন। তারা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন আবেদন এবং সমস্যার কথা তুলে ধরেন। তাদের আবেদন পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যান সভায় প্রদত্ত বক্তব্যে তিনি জিএমপি তে কর্মরত পুলিশ সদস্যদের সার্বিক  কল্যাণের আশ্বাস প্রদান করেন এবং ফোর্সের কল্যাণ নিশ্চিতের  পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণকেও কাঙ্খিত সেবা প্রদানের জন্য সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান এবং চারজন পুলিশ সদস্যদের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

পরবর্তীতে ১২:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ কমিশনার  মোঃ ইসরাইল হাওলাদার মহোদয় গাজীপুর  মহানগর এলাকায় আইন শৃঙ্খলা নিশ্চিত কল্পে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহবান জানান। জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদঘাটিত মামলা সমূহ  উদঘাটন পূর্বক দ্রুত নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিলে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড় পর্যবেক্ষণের জন্যও দিক নির্দেশনা প্রদান করেন এবং পেশাদারিত্বে সাফল্য অর্জনকারী  পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উক্ত কল্যাণ এবং অপরাধ পর্যালোচনা সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস)  মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ সহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।