শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রসাদপুর বাজারে মোবাইল কোর্টে ৬ হাজার টাকা জরিমানা।

প্রসাদপুর বাজারে মোবাইল কোর্টে ৬ হাজার টাকা জরিমানা।

প্রসাদপুর বাজারে মোবাইল কোর্টে ৬ হাজার টাকা জরিমানা।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: অভিযোগের পরিপ্রেক্ষিতে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পরিচালিত অভিযানে তিনটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় দুটি মামলা করা হয়। পৃথক দুই মামলায় ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় আরও একটি মামলা করা হয়। ওই মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে তিন মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মান্দা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। অভিযানে বগুড়া বিএসটিআইয়ের পরিদর্শক সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা ও সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।