শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কলাপাড়ায় ডাকাতি, ২৫ ভরি স্বর্ণ লুট

কলাপাড়ায় ডাকাতি, ২৫ ভরি স্বর্ণ লুট

কলাপাড়ায় ডাকাতি, ২৫ ভরি স্বর্ণ লুট

মোঃ সোহাগ আহমেদ, ‎কলাপাড়া (পটুয়াখালী)
‎
‎পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়াপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় তাঁর ছেলে গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। 
‎
‎ডাকাতেরা পরিবারের সদস্যদের মারধর ও জিম্মি করে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় দুই লাখ টাকা ও একটি আইফোন নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
‎
‎শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।
‎
‎
‎আহতরা হলেন প্রবাসীর ছেলে নাইম (২২), পুত্রবধূ রেজবি (১৮) ও স্ত্রী রুমা বেগম (৪০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
‎
‎রুমা বেগমের ভাষ্য, তাঁর স্বামী মালয়েশিয়ায় থাকেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে ৩টার দিকে পাঁচ থেকে ছয়জনের একটি দল দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। বাইরে আরও কয়েকজন অবস্থান করছিলেন।
‎
‎
‎রুমা বেগম অভিযোগ করেন, ডাকাতেরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে। এ সময় তাঁর পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করা হলে ছেলে নাইম বাধা দেন। তখন ডাকাতেরা নাইমের হাঁটুর ওপর গুলি করে। পরে তাঁর দুই বছরের নাতি তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে স্বর্ণালংকার, টাকা ও আইফোন নিয়ে যায়।
‎
‎কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।