শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালুকায় হার্ডওয়্যার দোকানে আগুন

ভালুকায় হার্ডওয়্যার দোকানে আগুন

ভালুকায় হার্ডওয়্যার দোকানে আগুন

শুক্রবার (১৪ আগস্ট)  সকাল ৬টার দিকে ভালুকা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ফুটওভার সংলগ্ন  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ দোকান থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

দোকান মালিক মো. খালেদ হাসানের ভাষ্য অনুযায়ী, আগুনে হার্ডওয়ার দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ভালুকা  ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি, আগুনের সূত্রপাত ও  ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আশিকুর রহমান শ্রাবন