শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর

ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর

ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর

দক্ষিণ লেবাননে ইসরাইলের বর্বর হামলার ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। একই সঙ্গে লেবানন সরকারকে ইসরাইলের সঙ্গে চলমান সরাসরি আলোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।\

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরাইলকে স্পষ্টভাবে বুঝতে হবে যে তাদের হামলা, লঙ্ঘন এবং লেবাননের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা আর চলতে পারে না।

হিজবুল্লাহ অভিযোগ করেছে, লেবানন কর্তৃপক্ষ ইসরাইলের সঙ্গে ‘অপমানজনক সরাসরি আলোচনার পথে’ এগিয়ে যাচ্ছে। ইসরাইলকে বিনা মূল্যে ছাড় দিচ্ছে। সংগঠনটি এ ধরনের আলোচনা ও ছাড় বন্ধ করার আহ্বান জানিয়েছে।

এর আগে শনিবার দক্ষিণ লেবাননের আনসার ও দেইর আল-জাহরানি এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে বলে লেবাননের পক্ষ থেকে জানানো হয়েছে। 

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর অবকাঠামো ও কমান্ড-সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। দখলদাররা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় তাদের তিন সেনা আহত হওয়ার পর পাল্টা অভিযান হিসেবে এসব হামলা চালানো হয়।