শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহম্মদপুরে মৎস্য সপ্তাহে আলোচনা ও পুরস্কার বিতরণ

মহম্মদপুরে মৎস্য সপ্তাহে আলোচনা ও পুরস্কার বিতরণ

মহম্মদপুরে মৎস্য সপ্তাহে আলোচনা ও পুরস্কার বিতরণ

শাহ আমানত মিঠু মহম্মদপুর মাগুরা

মাগুরার মহম্মদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আজ ১৬ আগস্ট রবিবার উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ময়মুর আলী মৃধা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তারুজ্জামান, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি ও এর উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়। বক্তারা দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, মাছ আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মাছ থেকে মানুষের শরীরের প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়া যায়। তাই মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের প্রজনন ক্ষেত্র ও জলাশয় সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।

তারা আরও বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জলাশয়, পুকুর, খাল-বিল ও পতিত জায়গায় পরিকল্পিতভাবে মাছ চাষের ব্যাপক সুযোগ রয়েছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে মাছের উৎপাদন বাড়াতে পারলে একদিকে যেমন মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।

বক্তারা বলেন, বেকার যুবকদের মাছ চাষে উদ্বুদ্ধ করা গেলে তারা নিজেরাই উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হতে পারবেন। একই সঙ্গে দেশের বেকারত্ব কমিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বক্তারা দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, মাছের প্রজনন মৌসুমে মা মাছ ও পোনা মাছ রক্ষা, অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং জলাশয়ে ক্ষতিকর উপায়ে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান।

এসময় মৎস্য খাতে অবদান রাখা সফল মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের মাঝে মৎস্য পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মৎস্যচাষি ও উপস্থিত অতিথিরা দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।