মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া:
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পোনা অবমুক্তকরণ শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং স্থানীয়দের মাঝে মাছের পোনা বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এমপি এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মো. ফজলুল রহমান।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে