শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় ট্রান্সফরমার চুরি!

গলাচিপায় ট্রান্সফরমার চুরি!

গলাচিপায় ট্রান্সফরমার চুরি!


পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় আটক করে দুই চোরকে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৬টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামে। পুলিশ ট্রান্সফরমার চুরির অভিযোগে মো. হৃদয় ও আব্দুস সালামকে গ্রেফতার করে গলাচিপা থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬টার দিকে গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুজনকে ধরে ফেলে। আটককৃত মো. হৃদয় গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের মো. হাসানের ছেলে এবং আব্দুস সালাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মো. স্বপন হোসেনের ছেলে। পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযুক্ত দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#


মোঃ রাকিবুল হাসান 
গলাচিপা, পটুয়াখালী।