শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুন্দরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

সুন্দরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

সুন্দরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর জামায়াতে ইসলামীর আমির মুহা. একরামুল হক, সেক্রেটারি মো. মাহফুজার রহমান মধু, আমার বাংলাদেশ পার্টির উপজেলা আহ্বায়ক মো. তাজুল ইসলাম ও মৎস্য চাষি মাজেদুল ইসলাম মন্ডল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদের উৎপাদন বাড়াতে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মাছ চাষের বিকল্প নেই। দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়াতে মৎস্য চাষি ও জেলেদের দক্ষতা ও কার্যকর ভূমিকা বাড়াতে হবে।

অনুষ্ঠানে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষি, জেলে, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে উপজেলার দুইজন শ্রেষ্ঠ মৎস্য চাষিকে জাতীয় মৎস্য পক্ষের সম্মাননা স্মারক দেওয়া হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।