শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার মূল হোতা স্বামী ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার।

ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার মূল হোতা স্বামী ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার।

ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার মূল হোতা স্বামী ঢাকায় র‍্যাবের হাতে গ্রেপ্তার।


মীর কাশেম আজাদ, কক্সবাজার

কক্সবাজার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।
রোববার (১৬ আগস্ট) বিকেলে র‍্যাব-১৫ এবং র‍্যাব-২ এর একটি যৌথ আভিযানিক দল তেজগাঁওয়ের লাইফ ইন্স্যুরেন্স অফিসের সামনে থেকে তাকে আটক করে।
​গ্রেফতারকৃত ব্যক্তির নাম এহেছানুল হক (৩৮)। তিনি কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের বাসিন্দা নুর আহম্মদের ছেলে।
​র‍্যাব জানায়, ৯ জুলাই কুতুপালং ৬ নম্বর ক্যাম্পে পারিবারিক বিরোধের জেরে এহেছানুল হক তার স্ত্রী ও দুই সন্তানকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) এবং পাঁচ বছর বয়সী শিশু সন্তান মোহাম্মদ শামীমের মৃত্যু হয়। এ সময় তাদের অপর সন্তান মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) গুরুতর আহত হয়।
​এ ঘটনার পর কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয় এবং আসামি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
​আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।