শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় গাঁজা সেবনের দায়ে দুইজনকে ৩ মাসের কারাদণ্ড

মাগুরায় গাঁজা সেবনের দায়ে দুইজনকে ৩ মাসের কারাদণ্ড

মাগুরায় গাঁজা সেবনের দায়ে দুইজনকে ৩ মাসের কারাদণ্ড

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি 
মাগুরায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পৃথক দুটি মোবাইল কোর্ট মামলায় ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) মাগুরা সদর উপজেলার বরই ও বরুনাতৈল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বরই গ্রামের আ. রাজ্জাকের ছেলে মোঃ আজহারুল ইসলাম (৩৩) এবং বরুনাতৈল গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ তৈয়বুর রহমান (২১)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মাগুরার পরিদর্শক মোঃ বেলাল হোসেন আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম উভয় আসামিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।