শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড


সিরাজুল ইসলাম 
নলডাঙ্গা নাটোর সংবাদদাতা


নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমান আদালতে  পরিচালনা করে মো. জেন্টু মন্ডল (৪৩) নামে এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে পশ্চিম মাধনগর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেন্টু মন্ডল পশ্চিম মাধনগর এলাকার দুলাল মন্ডলের ছেলে। ভ্রাম্যমান আদালত  পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

মামলার প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবুল কালাম আজাদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় জেন্টু মন্ডলকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।