মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মসজিদে ঢুকে বোনজামাইকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু

মসজিদে ঢুকে বোনজামাইকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু

মসজিদে ঢুকে বোনজামাইকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু

মসজিদে ঢুকে বোনজামাইকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু
মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে হামলার শিকার হয়ে মামুনুর রশিদ মামুন (৩৮) মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মামুন উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের মকছেদ আলী ওরফে কটার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট) ভোরে ফজরের নামাজ পড়তে শামুকখোল গ্রামের একটি মসজিদে যান মামুন। নামাজ চলাকালে তাঁর শ্যালক ইসমাইল হোসেন হাসুয়া হাতে মসজিদের বাইরে অপেক্ষা করছিলেন। নামাজ শেষ হওয়ার পর ইসমাইল মসজিদের ভেতরে ঢুকে মামুনের ওপর হামলা করেন। এ সময় হাসুয়া দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান তিনি।
পরে স্থানীয় লোকজন আহত মামুনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।
স্থানীয় লোকজনের ভাষ্য, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মামুন ও তাঁর শ্যালক ইসমাইলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েক বছর আগে ইসমাইল মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকার সময় তাঁর স্ত্রীর সঙ্গে মামুনের ঘনিষ্ঠতা নিয়ে অভিযোগ ওঠে। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়। এর আগেও মামুনকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে স্থানীয়দের দাবি।
এ ঘটনায় মামুনের স্ত্রী নেহেরা খাতুন বাদী হয়ে তাঁর ভাই ইসমাইল হোসেনকে আসামি করে মান্দা থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আহত মামুন মারা যাওয়ায় আগের হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইসমাইল পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।##

এম এ মতিন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি