শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাতক্ষীরায় নদী-খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের

সাতক্ষীরায় নদী-খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের

সাতক্ষীরায় নদী-খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও জেলার নদী-খাল রক্ষার সার্বিক চিত্র নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও স্থানীয় পরিবেশ রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সাতক্ষীরা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সাতক্ষীরা অঞ্চলের নদী ও খালের অবৈধ দখল, নাব্যতাসঙ্কট এবং সার্বিক পরিবেশগত চ্যালেঞ্জ তুলে ধরেন। নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনোযোগ সহকারে সাতক্ষীরার নদী-খাল রক্ষায় মূল বাধা ও অন্তরায়গুলোর কথা শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

আলোচনাকালে মকসুমুল হাকিম চৌধুরী বলেন, "দেশের প্রায় সব জেলাতেই নদী ও খালের বর্তমান চিত্র একই ধরনের। এসব সংকট থেকে উত্তরণে কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।"

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার-এর সাংবাদিক ও বাপা জেলা কমিটির উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার সাংবাদিক ও বাপা জেলা কমিটির উপদেষ্টা এম কামরুজ্জামান, স্বদেশ-এর নির্বাহী পরিচালক ও বাপার সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্ত, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেটওয়ার্ক সদস্য শেখ আফজাল হোসেন এবং বেসরকারি সংস্থা 'হেড'-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইনসহ স্থানীয় পরিবেশকর্মীরা।

সাক্ষাৎ শেষে পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, জাতীয় নদী রক্ষা কমিশনের এই আশ্বাসের মধ্য দিয়ে সাতক্ষীরার প্রাণ-প্রকৃতি ও জলাশয় রক্ষায় দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। 

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।